সরাইল উপজেলায় অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরির অভিযোগে এক দোকানিকে ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
আজ ১৭ ফেব্রুয়ারি সোমবার সকালে ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলা পরিষদ ভবনসংলগ্ন আদর্শ মিষ্টান্ন ভাণ্ডারের মালিক রতন ঘোষকে এ জরিমানা করা হয়।
এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সরাইল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সিরাজুম মুনীরা কায়ছান।
অভিযান সূত্রে জানা গেছে, আদর্শ মিষ্টান্ন ভাণ্ডারে ভেজাল ও অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি বিক্রির অভিযোগ পাওয়া যায়। এরই প্রেক্ষিতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে মিষ্টি দোকানের মালিককে জরিমানা করা হয়। এ সময় সরাইল থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।
আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।
Development by: webnewsdesign.com