ব্রেকিং

x

ব্রাহ্মণবাড়িয়ায় মাদকবিরোধী অভিযানে গাঁজাসহ নারী গ্রেফতার

রবিবার, ৩০ নভেম্বর ২০২৫ | ৮:৩৮ অপরাহ্ণ

ব্রাহ্মণবাড়িয়ায় মাদকবিরোধী অভিযানে গাঁজাসহ নারী গ্রেফতার

ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার কোড্ডায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিশেষ অভিযানে গাঁজাসহ রত্না আক্তার (৩০) নামে এক নারীকে গ্রেফতার করা হয়েছে। আজ ৩০ নভেম্বর রবিবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।


অধিদপ্তর সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে রত্না আক্তার এলাকায় গাঁজা বিক্রি করে আসছিলেন-এমন অভিযোগের ভিত্তিতে একটি টিম কোড্ডা এলাকায় অভিযান চালায়। এ সময় তার কাছে গাঁজার একটি প্যাকেটসহ তাকে আটক করা হয়। পরে মাদকদ্রব্য আইন অনুযায়ী তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।


মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা জানান, এলাকায় মাদককারবার দমনে নিয়মিত অভিযান চলছে এবং এই ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
আটক রত্না আক্তারকে সোমবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর প্রক্রিয়া চলছে।

আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।

Development by: webnewsdesign.com

error: Content is protected !!