ব্রেকিং

x

ব্রাহ্মণবাড়িয়ায় ভ্রাম্যমান আদালতে ৭ মাদকসেবির কারাদণ্ড

মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারি ২০২৫ | ৮:৪৯ অপরাহ্ণ

ব্রাহ্মণবাড়িয়ায় ভ্রাম্যমান আদালতে ৭ মাদকসেবির কারাদণ্ড

ব্রাহ্মণবাড়িয়ায় মাদক সেবনরত অবস্থায় আটক করে ৭ যুবককে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সাথে তাদেরকে অর্থদণ্ডও করা হয়। আজ মঙ্গলবার সকালের দিকে ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মুনতাহা তাসনিম মৌ এই অভিযান পরিচালনা করেন। এ সময় তাদের কাছ থেকে গাঁজা উদ্ধার করা হয়।


কারাদণ্ড ও অর্থদণ্ডে দণ্ডিতরা হলো, মোঃ অনিক, মোঃ জাহাঙ্গীর আলম, মোঃ সাজিদ, মোঃ হেলাল উদ্দিন, মোঃ শাওন মিয়া, মোঃ সফিকুল ইসলাম ও মোঃ রিমন মিয়া। তাদেরকে জেলা কারাগারে পাঠানো হয়েছে বলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্র নিশ্চিত করেছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের সহকারি পরিচালক মোঃ রফিকুল ইসলাম জানান, ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার পুনিয়াউট ও কাউতলী সেতু এলাকায় অভিযান পরিচালনা করে গাঁজা সেবনরত অবস্থায় ওই ৭জনকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৩৫ গ্রাম গাঁজা পাওয়া যায়। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট তাদেরকে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করেন।


আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।

Development by: webnewsdesign.com

error: Content is protected !!