ব্রেকিং

x

ব্রাহ্মণবাড়িয়ায় মাটি চাপায় ট্রাক্টর শ্রমিক নিহত

রবিবার, ০২ মার্চ ২০২৫ | ১১:০৮ অপরাহ্ণ

ব্রাহ্মণবাড়িয়ায় মাটি চাপায় ট্রাক্টর শ্রমিক নিহত

কসবায় পাহাড়ের মাটি কাটার সময় সাইমন মিয়া (২৫) নামে এক ট্রাক্টর শ্রমিকের মৃত্যু হয়েছে। আজ ২ মার্চ রবিবার ভোরে ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার বায়েক ইউনিয়নের বড় বায়েক এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত সাইমন মিয়া ওই গ্রামের সুলতান মিয়ার ছেলে। তার মৃত্যুতে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।


খোঁজ নিয়ে জানা যায়, দীর্ঘ দিন ধরে একটি চক্র পাহাড়ের মাটি কেটে অবৈধভাবে বিক্রি করে আসছিলো। সেই মাটি বিক্রিতে ব্যবহৃত ট্রাক্টর শ্রমিক ছিলো নিহত সাইমন মিয়া। রবিবার ভোরে ট্রাক্টরে মাটি লোড করছিলো ভেকু দিয়ে। এসময় পাহাড়ের উপরিভাগের মাটি ধ্বসে পড়ে সাইমন মিয়ার উপর। তাকে গুরুতর আহত অবস্থায় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে মারা যায় সাইমন মিয়া।


কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আবদুল কাদের জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।

Development by: webnewsdesign.com

error: Content is protected !!