ব্রেকিং

x

ব্রাহ্মণবাড়িয়ায় ভোজ্য তেল মজুদ ও অতিরিক্ত দামে বিক্রি: ৩ দোকানিকে ৭০ হাজার টাকা জরিমানা

রবিবার, ১২ এপ্রিল ২০২৬ | ১১:৪৯ অপরাহ্ণ

ব্রাহ্মণবাড়িয়ায় ভোজ্য তেল মজুদ ও অতিরিক্ত দামে বিক্রি: ৩ দোকানিকে ৭০ হাজার টাকা জরিমানা

ব্রাহ্মণবাড়িয়ায় অবৈধভাবে ভোজ্য তেল মজুদ এবং অতিরিক্ত দামে বিক্রির অভিযোগে তিন দোকানিকে মোট ৭০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।


রোববার (১২ এপ্রিল) দুপুরে জেলা শহরের জগৎ বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।


ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাসরিন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে জগৎ বাজারে অভিযান চালানো হয়। এ সময় কয়েকটি দোকানে অনিয়মের প্রমাণ পাওয়া যায়।

অভিযানে দেখা যায়, ভোজ্য তেল বিক্রির ক্ষেত্রে কিছু দোকানের বৈধ লাইসেন্স নেই, আবার কিছু লাইসেন্সের মেয়াদ উত্তীর্ণ। এছাড়া ক্রয়-বিক্রয়ের দৈনিক রেজিস্টার সংরক্ষণ না করা এবং পণ্যের মূল্য তালিকা প্রদর্শন না করার মতো অনিয়মও ধরা পড়ে। এসব অপরাধে তিন দোকানিকে মোট ৭০ হাজার টাকা জরিমানা করা হয়।

এ সময় দোকানিদের লাইসেন্স নবায়ন এবং নিয়ম অনুযায়ী ক্রয়-বিক্রয়ের রেজিস্টার সংরক্ষণের নির্দেশনা দেওয়া হয়।

অভিযানে র‍্যাব ও সেনাবাহিনীর দুটি টিম অংশ নেয়। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান ভ্রাম্যমাণ আদালতের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা।

আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।

Development by: webnewsdesign.com

error: Content is protected !!