ব্রেকিং

x

ব্রাহ্মণবাড়িয়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে দুই বসতঘর পুড়ে ছাই

শনিবার, ০৪ এপ্রিল ২০২৬ | ৩:৩২ অপরাহ্ণ

ব্রাহ্মণবাড়িয়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে দুই বসতঘর পুড়ে ছাই

ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলায় ভয়াবহ অগ্নিকাণ্ডে দুটি বসতঘর পুড়ে ভস্মীভূত হয়েছে। শুক্রবার রাত সাড়ে ৭টার দিকে উপজেলার সেমন্তঘর গ্রামে এ ঘটনা ঘটে।


খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।


স্থানীয় সূত্রে জানা যায়, রাতে হঠাৎ করে সেমন্তঘর গ্রামের বাসিন্দা জামাল মিয়ার বাড়িতে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন ঘরের আসবাবপত্রে ছড়িয়ে পড়ে এবং পরে পাশের আরেকটি বাড়িতেও আগুন ধরে যায়। এতে করে দুটি বসতঘরই সম্পূর্ণ পুড়ে যায়।

অগ্নিকাণ্ডে নগদ টাকা, স্বর্ণালংকার ও আসবাবপত্রসহ বিভিন্ন মূল্যবান জিনিসপত্র পুড়ে গেছে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্তরা। তবে সৌভাগ্যক্রমে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

নবীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসান জানান, আগুন লাগার সুনির্দিষ্ট কারণ এখনও জানা যায়নি। আজ ৪ এপ্রিল শনিবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষয়ক্ষতি নিরূপণ এবং ক্ষতিগ্রস্তদের প্রয়োজনীয় সহায়তা প্রদান করা হবে।

আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।

Development by: webnewsdesign.com

error: Content is protected !!