ব্রেকিং

x

ব্রাহ্মণবাড়িয়ায় বেশি দামে এলপিজি গ্যাস বিক্রি: ডিলারকে ১ লাখ টাকা জরিমানা

বুধবার, ২১ জানুয়ারি ২০২৬ | ১০:৫০ অপরাহ্ণ

ব্রাহ্মণবাড়িয়ায় বেশি দামে এলপিজি গ্যাস বিক্রি: ডিলারকে ১ লাখ টাকা জরিমানা

ব্রাহ্মণবাড়িয়ায় সরকার নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত দামে এলপিজি গ্যাস সিলিন্ডার বিক্রির দায়ে এক ডিলারকে ১ লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।


আজ ২১ জানুয়ারি মঙ্গলবার দুপুরে পৌর এলাকার গোকর্ণঘাট এলাকায় অভিযান পরিচালনা করে এ জরিমানা করা হয়।


ব্রাহ্মণবাড়িয়া ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী জানান, জেলা শহরের বিভিন্ন এলাকায় অতিরিক্ত দামে এলপিজি গ্যাস সিলিন্ডার বিক্রির অভিযোগের ভিত্তিতে গোকর্ণঘাট এলাকায় নিউ এলপিজি গ্যাস নামের একটি প্রতিষ্ঠানে অভিযান চালানো হয়।

অভিযানে দেখা যায়, প্রতিষ্ঠানটির ডিলার মোহাম্মদ জাহাঙ্গীর আলম সরকার নির্ধারিত মূল্য তালিকা না ঝুলিয়ে বিভিন্ন প্যাকেজের নামে ১ হাজার ৩০৬ টাকা মূল্যের এলপিজি গ্যাস সিলিন্ডার ২ হাজার ১০০ টাকা পর্যন্ত বিক্রি করছিলেন।

তিনি আরও জানান, অভিযানের সময় উপস্থিত একাধিক ভোক্তা অতিরিক্ত দামে গ্যাস বিক্রির বিষয়ে অভিযোগ করেন। ভোক্তাদের সাক্ষ্য ও অন্যান্য প্রমাণের ভিত্তিতে অভিযোগ প্রমাণিত হয়। অভিযানে ডিলার নিজের দোষ স্বীকার করেন এবং ভবিষ্যতে এ ধরনের কার্যক্রম থেকে বিরত থাকার অঙ্গীকার করেন।

পরে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর সংশ্লিষ্ট ধারায় ডিলার মোহাম্মদ জাহাঙ্গীর আলমকে ১ লাখ টাকা জরিমানা করা হয় এবং তাকে সতর্ক করা হয়। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।

Development by: webnewsdesign.com

error: Content is protected !!