ব্রেকিং

x

ব্রাহ্মণবাড়িয়ায় বিশেষ চেকপোস্টে সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্তসহ পাঁচজন গ্রেফতার

শনিবার, ১০ জানুয়ারি ২০২৬ | ৫:২৪ অপরাহ্ণ

ব্রাহ্মণবাড়িয়ায় বিশেষ চেকপোস্টে সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্তসহ পাঁচজন গ্রেফতার

ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুরে বিশেষ চেকপোস্ট পরিচালনা করে বিভিন্ন মামলার সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্তসহ মোট পাঁচজন আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। আজ ১০ জানুয়ারি শনিবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন বাঞ্ছারামপুর মডেল থানার অফিসার ইনচার্জ (নিরস্ত্র) পুলিশ পরিদর্শক মোহাম্মদ ইয়াছিন।


গ্রেফতারকৃতরা হলেন- মো. সোহেল রানা, পলাশ (৩৫), আলমগীর মিয়া (৪০), কলি আক্তার (৩৫), মমতাজ বেগম (৫৮)।


পুলিশ জানায়, শুক্রবার পুলিশ পরিদর্শক মোহাম্মদ ইয়াছিনের নেতৃত্বে থানাধীন এলাকায় বিশেষ চেকপোস্ট পরিচালনা করা হয়। এ সময় বিভিন্ন মামলার সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভুক্ত আসামিদের গ্রেফতার করা হয়।

পুলিশ পরিদর্শক মোহাম্মদ ইয়াছিন জানান, শনিবার গ্রেফতারকৃতদের থানার হাজতে রাখার পর ব্রাহ্মণবাড়িয়া আদালত সোপর্দ করা হয়েছে।

আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।

Development by: webnewsdesign.com

error: Content is protected !!