ব্রেকিং

x

ব্রাহ্মণবাড়িয়ায় বিপুল পরিমাণ চোরাচালানী মালামাল ও মাদকদ্রব্য আটক

সোমবার, ০৬ অক্টোবর ২০২৫ | ৬:৪৭ অপরাহ্ণ

ব্রাহ্মণবাড়িয়ায় বিপুল পরিমাণ চোরাচালানী মালামাল ও মাদকদ্রব্য আটক

ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ মালিকবিহীন চোরাচালানী মালামাল এবং মাদকদ্রব্য আটক করেন।


আজ ৬ অক্টোবর সোমবার ২টা ৫০ মিনিটে সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) এর ট্রানজিট ক্যাম্পের বিশেষ টহলদল ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার ইসলামপুর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করেন। এ অভিযানে ভারতীয় ফুচকা-৭,৮৩০ কেজি আটক করা হয়। আটককৃত ফুচকার আনুমানিক সিজার মূল্য ৪৬ লক্ষ ৯৮ হাজার টাকা। আটককৃত ভারতীয় ফুচকা আখাউড়া কাস্টমস অফিসে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।


এছাড়াও, ৬ অক্টোবর সোমবার ৮টায় সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) এর আজমপুর বিওপি টহলদল ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া উপজেলার আজমপুর হতে মাদক বিরোধী অভিযান পরিচালনা করেন। এ অভিযানে ভারতীয় গাঁজা-৩৪ কেজি এবং ইস্কফ-১০২ বোতল আটক করে করা হয়। আটককৃত মাদকদ্রব্যের আনুমানিক সিজার মূল্য ১ লক্ষ ৫৯ হাজার ৮ শত টাকা।

উল্লেখ্য, ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলা এবং হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার সীমান্ত দিয়ে যাতে ভারত হতে যে কোন ধরণের অবৈধ চোরাচালানী মালামালসহ মাদকদ্রব্য বাংলাদেশে প্রবেশ করতে না পারে এ ব্যাপারে সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) বদ্ধ পরিকর এবং সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) এর অভিযান চলমান থাকবে।

আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।

Development by: webnewsdesign.com

error: Content is protected !!