ব্রেকিং

x

ব্রাহ্মণবাড়িয়ায় বিজিবির অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় কাপড় ও জিরা জব্দ

শনিবার, ২৮ মার্চ ২০২৬ | ৯:০০ অপরাহ্ণ

ব্রাহ্মণবাড়িয়ায় বিজিবির অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় কাপড় ও জিরা জব্দ

ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা সীমান্তে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি ও জিরা জব্দ করা হয়েছে। আজ ২৮ মার্চ শনিবার সকালে সুলতানপুর-৬০ বিজিবি’র কাজিয়াতলী ক্যাম্পের জওয়ানরা এসব পণ্য জব্দ করে।


ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল এসএম শরিফুল ইসলাম জানান, ব্রাহ্মণবাড়িয়ার সুলতানপুর ব্যাটালিয়নের অধীন কসবা উপজেলার কাজিয়াতলী ক্যাম্পের টহলদল সীমান্ত পিলার-২০৩১/এম এলাকায় চোরাচালান বিরোধী অভিযান চালায়। এ অভিযানে একটি পিকআপ ভর্তি ভারতীয় উন্নতমানের ১ হাজার ২৬৬টি শাড়ি এবং ৬৩০ কেজি জিরা মালিকবিহীন অবস্থায় জব্দ করা হয়। এসব জব্দকৃত পণ্যের আনুমানিক মূল্য এক কোটি ২৭ লাখ ১৭ হাজার টাকা।


এছাড়া আটককৃত পিকআপসহ চোরাচালানি মালামাল আখাউড়া কাস্টম্‌স অফিসে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানিয়েছেন তিনি।

আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।

Development by: webnewsdesign.com

error: Content is protected !!