ব্রেকিং

x

ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপি কর্মী নয়ন হত্যা মামলায় সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী এবি তাজুল ইসলামের ৯ দিনের রিমান্ড মঞ্জুর

বুধবার, ২১ আগস্ট ২০২৪ | ৭:১৭ অপরাহ্ণ

ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপি কর্মী নয়ন হত্যা মামলায় সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী এবি তাজুল ইসলামের  ৯ দিনের রিমান্ড মঞ্জুর

বিএনপি কর্মী নয়ন হত্যা মামলায় ব্রাহ্মণবাড়িয়া-৬ আসনের এমপি সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী এবি তাজুল ইসলামকে ৯ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।


আজ বুধবার দুপুরে শুনানী শেষে ব্রাহ্মণবাড়িয়ার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট ৪র্থ আদালত তাকে ৯ দিনের রিমান্ড মঞ্জুর করেন। এ সময় আদালতে আসামীর পক্ষের কোন আইনজীবী উপস্থিত ছিল না। জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের পক্ষে এডভোকেট কামরুজ্জামান মামুন, তারিকুল ইসলাম রোমা সহ বিপুল সংখ্যক আইনজীবী উপস্থিত ছিলেন।


কড়া নিরাপত্তার মধ্যে তাকে আদালতে হাজির করা হলে আইনজীবীরা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও এবি তাজুল ইসলাম এর ফাঁসি দাবী করে বিভিন্ন শ্লোগান দেয়। কোর্ট ইন্সটেক্টর দিদারুল ইসলাম জানান, গতকাল ঢাকা থেকে আটকের পর আজ দুপরে আদালতে উপস্থিত করে ১০ দিনের নিমান্ড চাওয়া হলে শুনানী শেষে আদালত ৯ দিনের মঞ্জুর করে।

উল্লেখ্য ২০২২ সালের ১৯ নভেম্বর ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলা সদরে নয়নকে প্রকাশ্যে গুলি করে হত্যা করা হয়।

আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।

Development by: webnewsdesign.com

error: Content is protected !!