ব্রেকিং

x

ব্রাহ্মণবাড়িয়ায় বিউটি পার্লার থেকে ব্যাগ ভর্তি জাল টাকা-গুলিসহ পিস্তল জব্দ

রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫ | ১০:১৭ অপরাহ্ণ

ব্রাহ্মণবাড়িয়ায় বিউটি পার্লার থেকে ব্যাগ ভর্তি জাল টাকা-গুলিসহ পিস্তল জব্দ

নবীনগরে একটি বিউটি পার্লার থেকে বিপুল পরিমাণ জাল টাকা, পিস্তল ও গুলি জব্দ করেছে পুলিশ। আজ ২১ সেপ্টম্বর রবিবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলা সদরের আদালত পাড়া এলাকায় বউ সাজ বিউটি পার্লারে অভিযান চালিয়ে পুলিশ এসব উদ্ধার করে। এসময় একটি ব্যাগে নগদ ১০ লাখ ১৮ হাজার টাকা, একটি বিদেশি পিস্তল ও তিন রাউন্ড গুলি জব্দ করা হয়।


এদিকে, ঘটনার পর পর তদন্তে নেমেছে পুলিশ। এসময় সিসি ক্যামেরায় ফুটেজে এক নারীকে টাকাসহ উদ্ধার হওয়া ব্যাগটি নিয়ে রিকশা থেকে নামতে দেখা গেছে।


নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনূর ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে ‘বউ সাজ বিউটি পার্লার’-এ অভিযান চালিয়ে ১০ লাখ ১৮ হাজার টাকার জালনোট, একটি বিদেশি পিস্তল এবং তিন রাউন্ড গুলি জব্দ করা হয়। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তিন নারীকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।

Development by: webnewsdesign.com

error: Content is protected !!