বাস ও ট্রলির মুখোমুখি সংঘর্ষে রুবেল সরকার (৪০) নামে এক যুবকের মৃত্যুর খবর পাওয়া গেছে। এ ঘটনায় আরো দুইজন আহত হয়েছেন। আজ ১০ মার্চ সোমবার সকালে উপজেলার রাধিকা সড়কের কনিকাড়া নামক স্থানে এ দুর্ঘটনাটি ঘটে।
নিহত রুবেল ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার কৃষ্ণনগর ইউনিয়ন গৌরনগর গ্রামের বাসিন্দা রতন সরকারের ছেলে। আহত ২ যুবক হলেন- মো. অলি মিয়া ও এমদাদুল।
প্রত্যক্ষদর্শীরা জানান, এই সড়কের প্রতিনিয়তই প্রাণঘাতী দুর্ঘটনা ঘটে। গতকাল সোমবার ভোর ৬টায় নবীনগর-রাধিকা সড়কে বাস ও ট্রলির মুখোমুখি সংঘর্ষে তিন জন গুরুতর আহত হন। পরে তাদের স্থানীয়রা উদ্ধার করে নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রুবেলকে মৃত ঘোষণা করেন। আহত দুজনকে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য জেনারেল হাসপাতাল ব্রাহ্মণবাড়িয়ায় পাঠানো হয়েছে।
নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নবীনগর রাধিকা সড়কে বাস ও ট্রলির মুখোমুখি সংঘর্ষে এক যুবক নিহত হয়েছেন। তার পরিবারের কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।
আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।
Development by: webnewsdesign.com