ব্রেকিং

x

ব্রাহ্মণবাড়িয়ায় বড়শিতে ধরা পড়লো ১২ কেজির বাঘাইড়

শুক্রবার, ২৬ ডিসেম্বর ২০২৫ | ৭:৫৯ অপরাহ্ণ

ব্রাহ্মণবাড়িয়ায় বড়শিতে ধরা পড়লো ১২ কেজির বাঘাইড়

ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগরে জেলের বড়শিতে ধরা পড়েছে ১২ কেজি ৬০০ গ্রামের বাঘাইড় মাছ। ২৫ ডিসেম্বর বৃহস্পতিবার রাতে উপজেলার গোয়ালনগর এলাকার মেঘনা নদীতে মাছটি ধরা পড়ে। পরে এক হাজার ৫০ টাকা কেজি দরে মাছটি বাজারে বিক্রি করেন স্থানীয় জেলে জাকারিয়া।


স্থানীয় সাংবাদিক মিহির দেব জানান, নাসিরনগর উপজেলা হাওর বেষ্টিত হওয়ায় দেশীয় মাছের জন্য বিখ্যাত। স্থানীয় চাহিদা মিটিয়ে এ এলাকার মাছ জেলা সদরসহ অন্যান্য এলাকায়ও যায়। হাওরের পাশাপাশি মেঘনা নদী থেকেও মাছ ধরেন এখানকার জেলেরা।


তিনি জানান, আজ ২৬ ডিসেম্বর শুক্রবার সকালে নাসিরনগর সদরের মৎস্য বাজারে জাকারিয়া নামে এক জেলে ১২ কেজি ৬০০ গ্রামের একটি বাঘাইড় মাছ নিয়ে আসেন। পরে বাজার থেকে শ্রীঘরের সাদ্দাম মিয়া এক হাজার ৫০ টাকা কেজি দরে মাছটি কিনে নেন। বৃহস্পতিবার রাতে জাকারিয়া গোয়ালনগর এলাকার মেঘনা নদী থেকে বরশি দিয়ে মাছটি ধরেন।

আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।

Development by: webnewsdesign.com

error: Content is protected !!