ব্রেকিং

x

ব্রাহ্মণবাড়িয়ায় বজ্রপাতে কৃষকের মৃত্যু

সোমবার, ২৮ এপ্রিল ২০২৫ | ১০:১৭ অপরাহ্ণ

ব্রাহ্মণবাড়িয়ায় বজ্রপাতে কৃষকের মৃত্যু
ফাইল ছবি

ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুরে বজ্রপাতে মানিক মিয়া (৬২) নামে এক কৃষকের মৃত্যু হয়েছেন। এ ঘটনায় হানিফ মিয়া (৬০) নামের আরো এক কৃষক আহত হয়। আজ ২৮ এপ্রিল সোমবার বিকেলে বাঞ্ছারামপুর উপজেলার সোনারামপুর ইউনিয়নের শান্তিপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মানিক মিয়া উপজেলার চরমরিচাকান্দি গ্রামের মৃত কালা গাজীর ছেলে।


বাঞ্ছারামপুর থানার উপপরিদর্শক ফারুক আলম জানান, জমিতে কাজ শেষে বাড়ি ফেরার পথে মানিক মিয়া ও হানিফ মিয়া বজ্রপাতের শিকার হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। এরপর তাদের হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মানিক মিয়াকে মৃত ঘোষণা করেন এবং হানিফ মিয়াকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা প্রেরণ করেন। তিনি আরো জানান, পরিবারের আবেদনের প্রেক্ষিতে ময়না তদন্ত ছাড়াই মানিক মিয়ার লাশ পরিবারের কাছ হস্তান্তর করা হয়েছে।


আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।

Development by: webnewsdesign.com

error: Content is protected !!