ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার নাটঘর ইউনিয়নের কুড়িঘর বিলে আজ ১৬ এপ্রিল বুধবার দুপুরে বজ্রপাতে আব্দুল আওয়াল (৫০) নামে এক কৃষক নিহত হয়েছে। নিহত ওই কৃষক কুড়িঘর গ্রামের মৃত সুরুজ আলীর ছেলে। নাটঘর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আক্তারুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা যায়, বুধবার দুপুরে কুড়িঘর গ্রামের পূর্ব পাশে বিলের ফসলি জমি থেকে ধান কাটতে যান আব্দুল আওয়াল। ধান কাটা শেষ করে বিলে গোসল করার সময় বর্জপাতে ঘটনাস্থলে মারা যান তিনি।
উপজেলা নির্বাহী অফিসার রাজিব চৌধুরী বলেন, বজ্রপাতের ঘটনায় এক কৃষকের মৃত্যুর কথা শুনেছি। নিহত কৃষকের পরিবারের পক্ষ থেকে আবেদন করলে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিপূরণ দেওয়ার ব্যবস্থা গ্রহণ করা হবে।
আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।
Development by: webnewsdesign.com