ব্রেকিং

x

ব্রাহ্মণবাড়িয়ায় ফলের দোকানে অটোরিকশার ধাক্কা, দুইদল গ্রামবাসীর সংঘর্ষে আহত ২০

সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫ | ১০:৩৬ অপরাহ্ণ

ব্রাহ্মণবাড়িয়ায় ফলের দোকানে অটোরিকশার ধাক্কা, দুইদল গ্রামবাসীর সংঘর্ষে আহত ২০

ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইলে ফলের দোকানে অটোরিকশার ধাক্কা লাগা নিয়ে দুইদল গ্রামবাসীর সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছে। আজ ১৫ ডিসেম্বর সোমবার দুপুরে উপজেলার সৈয়দটুলা ও চানমনি পাড়া গ্রামবাসীর মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহতরা জেনারেল হাসপাতাল ব্রাহ্মণবাড়িয়াসহ বিভিন্ন প্রাইভেট ক্লিনিকে চিকিৎসা নিয়েছে।


স্থানীয়রা জানায়, সরাইল অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয় মোড়ে চানমনি পাড়া গ্রামের রওশন আলীর ছেলে ইউসুফের একটি ফলের দোকান রয়েছে। দুপুরে তার দোকানের সামনে সৈয়দটুলা গ্রামের সামাদ মিয়ার ভাতিজা (নাম পাওয়া যায়নি) তার অটোরিকশা দাঁড় করিয়ে রাখে। এ সময় ইউসুফ দোকানের সামনে থেকে অটোরিকশা নিয়ে চালককে সরে যেতে বলে। পরে ওই অটোচালক তার অটোরিকশাটি সরিয়ে নেওয়ার সময় ফলের দোকানে এবং চানমনি পাড়া গ্রামের নূরুল আলম নামে এক ব্যক্তির গরুর সঙ্গে ধাক্কা লাগে। এ নিয়ে ইউসুফ ও নুর আলমের সঙ্গে ওই অটোচালকের কথা কাটাকাটি ও হাতাহাতি হয়। এর জের ধরে সৈয়দটুলা ও চানমনি পাড়া গ্রামের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। ঘণ্টাব্যাপী চলা সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হয়।


সরাইল সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. জাহাঙ্গীর আলম বলেন, খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরবর্তী সংঘর্ষ এড়াতে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে।

আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।

Development by: webnewsdesign.com

error: Content is protected !!