ব্রেকিং

x

ব্রাহ্মণবাড়িয়ায় প্রায় ১ কোটি টাকার ভারতীয় অবৈধ শাড়ি জব্দ

শনিবার, ২৪ জানুয়ারি ২০২৬ | ৬:৪১ অপরাহ্ণ

ব্রাহ্মণবাড়িয়ায় প্রায় ১ কোটি টাকার ভারতীয় অবৈধ শাড়ি জব্দ

ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা সীমান্ত এলাকায় বিশেষ অভিযান চালিয়ে প্রায় এক কোটি টাকা মূল্যের ভারতীয় অবৈধ শাড়ি জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ ২৪ জানুয়ারি শনিবার সকালে সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) তাদের দায়িত্বপূর্ণ এলাকার কসবা উপজেলার সীমান্তবর্তী কৈয়াপানিয়া এলাকায় অভিযান পরিচালনা করে এসব শাড়ি জব্দ করে। জব্দকৃত শাড়ির বাজারমূল্য ৯২ লাখ ৪৭ হাজার ৫০০ টাকা বলে জানিয়েছে বিজিবি।


এ বিষয়ে সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ জিয়াউর রহমান বলেন, “বিজিবি সীমান্তের অতন্দ্র প্রহরী হিসেবে দেশের সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে সর্বদা তৎপর। সীমান্তকে নিরাপদ ও আস্থার প্রতীক হিসেবে গড়ে তুলতেই নিয়মিতভাবে সীমান্তবর্তী এলাকায় অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় এসব অবৈধ ভারতীয় শাড়ি জব্দ করা সম্ভব হয়েছে।”


তিনি আরো জানান, চোরাচালান প্রতিরোধে বিজিবির এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।

Development by: webnewsdesign.com

error: Content is protected !!