ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা-বুড়িচং সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে প্রায় ১ কোটি ১৯ লাখ টাকা মূল্যের ভারতীয় অবৈধ পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ ২৮ ডিসেম্বর রবিবার সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) সীমান্তবর্তী এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে এসব মালামাল জব্দ করে। জব্দকৃত পণ্যের মধ্যে রয়েছে ভারতীয় মেডিসিন, বাজি, শাড়ি, কসমেটিকস সামগ্রী এবং বিভিন্ন ধরনের খাদ্য সামগ্রী। বিজিবি সূত্রে আজ সকালে নিশ্চিত করা হয়েছে।
সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল মোঃ জিয়াউর রহমান, জানান, সীমান্তের অতন্দ্র প্রহরী হিসেবে বিজিবি সর্বদা সীমান্তের নিরাপত্তা ও আস্থার প্রতীক হয়ে কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় চোরাচালান প্রতিরোধে সীমান্তবর্তী এলাকায় নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
বিজিবি সূত্র জানায়, জব্দকৃত মালামালের বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।
Development by: webnewsdesign.com