ব্রেকিং

x

ব্রাহ্মণবাড়িয়ায় পুকুরপাড় থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬ | ৬:৪০ পিএম

ব্রাহ্মণবাড়িয়ায় পুকুরপাড় থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগরে পুকুরপাড় থেকে অজ্ঞাতপরিচয় (৫৫) এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (৩১ আগস্ট) দুপুরে পৌরসভার ভোলাচং গ্রামের দোলাবাড়ি এলাকার কালী মন্দির-সংলগ্ন পুকুরপাড় থেকে মরদেহটি উদ্ধার করা হয়।


পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার দুপুর ২টার দিকে স্থানীয়রা দোলাবাড়ি কালী মন্দিরের পাশের পুকুরপাড়ে অজ্ঞাত ওই ব্যক্তির মরদেহ পড়ে থাকতে দেখেন। পরে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে বিষয়টি পুলিশকে জানানো হয়। খবর পেয়ে নবীনগর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।


পরে মরদেহের পরিচয় শনাক্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া পিবিআইয়ের সদস্যরা ফিঙ্গারপ্রিন্ট সংগ্রহ করেন। তবে পিবিআইয়ের ডাটাবেজে ওই ব্যক্তির ফিঙ্গারপ্রিন্টের সঙ্গে মিলে এমন কোনো তথ্য পাওয়া যায়নি।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকালে ময়নাতদন্তের জন্য মরদেহটি ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদুল আলম চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মৃত ব্যক্তির পরিচয় শনাক্তের জন্য পিবিআই ফিঙ্গারপ্রিন্ট সংগ্রহ করলেও কোনো তথ্য পাওয়া যায়নি।

আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।

Development by: webnewsdesign.com

error: Content is protected !!