শনিবার চট্টগ্রাম-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার মীরহাটি নামক এলাকায় পিকআপ ভ্যান চাপায় পথচারী অটোরিক্সা চালক ইমাম হোসেন (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন। সকাল ১১টায় ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সুহিলপুর ইউনিয়নে এই ঘটনা ঘটে। নিহত ইমাম হোসেন ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বুধল ইউনিয়নের সুতিয়ারা গ্রামের শামসুল হকের ছেলে।
নিহতের পরিবার ও স্বজনেরা জানান, ইমাম হোসেন পেশায় অটোরিক্সা চালক ছিলেন। সকাল ১১টার দিকে মীরহাটি এলাকায় তার অটোরিকশাটি রেখে মহাসড়ক পার হচ্ছিলেন। এমন সময় দ্রুতগামী একটি পিকআপ ভ্যান তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে আশঙ্কাজনক অবস্থায় জেনারেল হাসপাতাল ব্রাহ্মণবাড়িয়ায় নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ওসি (তদন্ত) মোঃ তানভীর হোসেন জানান, জেনারেল হাসপাতাল ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশ পাঠানো হয়েছে।
আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।
Development by: webnewsdesign.com