ব্রেকিং

x

ব্রাহ্মণবাড়িয়ায় পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু

শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫ | ৭:০৩ অপরাহ্ণ

ব্রাহ্মণবাড়িয়ায় পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর পূর্ব ইউনিয়নের বগডহর গ্রামে পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু হয়েছে। আজ ২৬ সেপ্টেম্বর শুক্রবার বেলা ৩টার দিকে বাড়ির পার্শ্ববর্তী ডোবায় পানিতে ডুবে মৃত্যু হয় তাদের।


নিহতরা হলো বগডহর গ্রামের জামাল মিয়ার মেয়ে তিশা (৯) ও ছেলে আরিয়ান (৬)। তারা দুইজন বগডহর প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী ছিল।


প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার দুপুরে আপন ভাই-বোন তিশা ও আরিয়ান বাড়ির পার্শ্ববর্তী ডোবায় গোসল করতে গিয়ে পানিতে ডুবে যায়। স্থানীয়রা আশঙ্কাজনক অবস্থায় নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত্যু ঘোষণা করেন।

নবীনগর পূর্ব ইউপি চেয়ারম্যান হেলাল উদ্দিন বলেন, বাড়ির পাশের ডোবার পানিতে ডুবে আপন দুই ভাই-বোন মারা গেছে।

নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর ইসলাম জানান, ঘটনাটি আমাদেরকে জানানো হয়নি। তবে আমরা বিষয়টি সম্পর্কে খোঁজ নিচ্ছি।

আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।

Development by: webnewsdesign.com

error: Content is protected !!