ব্রাহ্মণবাড়িয়ায় পানির ট্যাংক থেকে অজ্ঞাতনামা এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
আজ ৪ মার্চ মঙ্গলবার বিকেলে জেলা শহরের কলেজপাড়ার ধন মিয়ার বাড়ির পানির ট্যাংক থেকে এ লাশ উদ্ধার করা হয়।
ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার (ওসি) মো. মোজাফর হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বিকেলে স্থানীয়রা পানির ট্যাংকের পানি থেকে রক্ত বের হতে দেখেন। পরে তারা পানির ট্যাংকের ঢাকনা খুলে ভিতরে লাশ দেখতে পান। পরে পুলিশ খবর পেয়ে পানির ট্যাংক কেটে ভিতর থেকে লাশ উদ্ধার করে।
তিনি আরো জানান, পানির ট্যাংকের ভিতরে লাশ ছিল। নিহতের মুখ থেথলে গেছে ও মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। লাশ কয়েক দিন আগের হবে, লাশে পঁচন ধরে গেছে। তার বয়স আনুমানিক ২৮-৩০ হবে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেনারেল হাসপাতাল ব্রাহ্মণবাড়িয়ার মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিক ভাবে মনে হচ্ছে এটি একটি হত্যা, তবে ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে বিস্তারিত বলা যাবে। পরিচয় শনাক্তের জন্য পিবিআইকে ফিঙ্গারপ্রিন্ট নিতে বলা হয়েছে।
আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।
Development by: webnewsdesign.com