ব্রেকিং

x

ব্রাহ্মণবাড়িয়ায় পাঁচ প্রতিষ্ঠানকে জরিমানা

বুধবার, ১২ মার্চ ২০২৫ | ১০:৪১ অপরাহ্ণ

ব্রাহ্মণবাড়িয়ায় পাঁচ প্রতিষ্ঠানকে জরিমানা

মূল্য তালিকা না থাকা, খেজুর চিড়া সেমাই খোলা রাখার অপরাধে সরাইলে ৫ প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়। আজ ১২ মার্চ বুধবার ব্রাহ্মণাড়িয়া জেলার সরাইল বাজারে বাণিজ্য মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী ব্রাহ্মণবাড়িয়ায় বিশেষ টাস্কফোর্স এর তদারকির অংশ হিসেবে সরাইল উপজেলার বৈকাল বাজারে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ব্রাহ্মণবাড়িয়া জেলা কার্যালয়ের সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী।


অভিযানে কনজ্যুমার এসোসসিয়েশন অব বাংলাদেশ এর সাধারণ সম্পাদক এস এম শাহীন সহযোগীতা করেন।


এসময় আনসার ব্যাটলিয়নের একটি দল নিরাপত্তা নিশ্চিত করে। অভিযান কালে, পাইকারি ও খুচরা প্রতিষ্ঠানসমূহ মূল্য তালিকা প্রদর্শন না করা, ক্রয়-বিক্রয়ের তথ্য সংরক্ষণ না করা, কিছু ক্ষেত্রে প্রদর্শিত মূল্যের অধিক মূল্য গ্রহণ করার তথ্য পায়। এছাড়াও খেজুর সেমাই চিড়া ঢেকে না রেখে খোলা অবস্থায় বিক্রয় করতে দেখা গেছে।

প্রতিষ্ঠানসমূহকে মূল্য তালিকা প্রদর্শন করা, ক্রয় বিক্রয় ভাউচার সংরক্ষণ, ধার্য্যকৃত মূল্যের চাইতে অধিক মূল্য গ্রহণ না করার বিষয়ে নির্দেশনা প্রদান ও সতর্ক করা হয়। এ সময় অভিযুক্ত ৫ প্রতিষ্ঠানটিকে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী সাড়ে ৭ হাজার টাকা আর্থিক জরিমানা আরোপ ও আদায় করা হয়।

আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।

Development by: webnewsdesign.com

error: Content is protected !!