ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবায় পরিত্যক্ত অবস্থায় ১৪৫ কেজি গাঁজা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। ২১ ডিসেম্বর রবিবার রাত ৮টার দিকে কসবা উপজেলার সীমান্তবর্তী চকবস্তা এলাকা থেকে এসব গাঁজা উদ্ধার করা হয়।
আজ ২২ ডিসেম্বর সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে গণমাধ্যমকর্মীদের কাছে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন বিজিবি-৬০ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল মো. জিয়াউর রহমান।
মো. জিয়াউর রহমান জানান, রবিবার রাতে গোপন সূত্রের তথ্যের ভিত্তিতে কসবা উপজেলার সীমান্তবর্তী চকবস্তা এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালে বিজিবির উপস্থিতি টের পেয়ে মাদক কারবারিরা পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে পরিত্যক্ত অবস্থায় ১৪৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
সীমান্ত এলাকায় চোরাচালান ও মাদক পাচার রোধে বিজিবির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।
Development by: webnewsdesign.com