ব্রেকিং

x

ব্রাহ্মণবাড়িয়ায় নির্বাচনে দায়িত্ব পালনরত অবস্থায় পোলিং অফিসারের মৃত্যু

বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি ২০২৬ | ১০:৪৮ অপরাহ্ণ

ব্রাহ্মণবাড়িয়ায় নির্বাচনে দায়িত্ব পালনরত অবস্থায় পোলিং অফিসারের মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইলে নির্বাচনে দায়িত্ব পালনরত অবস্থায় এক পোলিং অফিসারের মৃত্যু হয়েছে। আজ ১২ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকালে সরাইল জেলা পরিষদ অডিটোরিয়ামের ভোট কেন্দ্রে তিনি মারা যান।


সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক শ্যামল রঞ্জন দেবনাথ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।


পোলিং অফিসারের নাম মো. মুজাহিদুল ইসলাম হাবিব (৪৮)। তিনি জেলার সরাইল উপজেলার হালুয়াপাড়া গ্রামের গোলাম মাওলার ছেলে। মুজাহিদুল ইসলাম হাবিব সরাইল উপজেলার পানিশ্বর ইসলামী ফাউন্ডেশনের শিক্ষক ছিলেন।

সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক শ্যামল রঞ্জন দেবনাথ জানান, নির্বাচনের দায়িত্ব পালনরত অবস্থায় তিনি অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে আমরা তাকে মৃত পাই। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি হার্ট অ্যাটাক করে মারা গেছেন।

আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।

Development by: webnewsdesign.com

error: Content is protected !!