ব্রেকিং

x

ব্রাহ্মণবাড়িয়ায় নদী থেকে দুটি আড়াআড়ি বাঁধ উচ্ছেদে অভিযান, রিং জাল পুড়িয়ে ধ্বংস

মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারি ২০২৬ | ১১:৫৪ অপরাহ্ণ

ব্রাহ্মণবাড়িয়ায় নদী থেকে দুটি আড়াআড়ি বাঁধ উচ্ছেদে অভিযান, রিং জাল পুড়িয়ে ধ্বংস

সিমনা সড়কের দ্বিতীয় সেতুর নিচ দিয়ে প্রবাহিত দুগাংগী নদী থেকে দুটি আড়াআড়ি বাঁধ উচ্ছেদ এবং ৫০টি চায়না দুয়ারি রিং জাল জব্দ করে আগুনে পুড়িয়ে ধ্বংস করেছে প্রশাসন।


আজ ২৪ ফেব্রুয়ারি মঙ্গলবার দুপুরে পরিচালিত এক অভিযানে এসব ব্যবস্থা নেওয়া হয়।


অভিযান পরিচালনা করেন ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাসরিন। এ সময় উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা শিমুল রানী পালসহ ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের অন্যান্য কর্মচারীরা। এ ছাড়া উপস্থিত ছিলেন জেলা নদী কমিটির সদস্য ও নদী ও প্রকৃতির সুরক্ষা সামাজিক আন্দোলন তরী বাংলাদেশ-এর আহ্বায়ক শামীম আহমেদ।

তিনি জানান, জেলা নদী রক্ষা কমিটির মাসিক সভার সিদ্ধান্ত অনুযায়ী এ অভিযান পরিচালনা করা হয়েছে। নদীতে দেশীয় প্রজাতির মাছ ও জলজ প্রাণীর অস্তিত্ব রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।

Development by: webnewsdesign.com

error: Content is protected !!