ব্রাহ্মণবাড়িয়ায় র্যাব এর অভিযানে দুটি এয়ারগান এবং ১৫০ রাউন্ড গুলি উদ্ধার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র্যাব)। আজ ১ ফেব্রুয়ারি রবিবার দুপুরে র্যাব-৯ এর সিলেট ক্যাম্পের মিডিয়া অফিসার ও অতিরিক্ত পুলিশ সুপার কে. এম. শহিদুল ইসলাম সোহাগ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
এর আগে গতকাল রাতে পৌর শহরের নয়নপুর এলাকার একটি ধানের জমি থেকে পরিত্যক্ত অবস্থায় অস্ত্রগুলো উদ্ধার করা হয়।
র্যাব জানায়, গোপন সংবাদের অভিযান চালিয়ে পৌর শহরের নয়নপুর এলাকা থেকে এয়ারগান ও গুলি উদ্ধার করে। পরে এসব অস্ত্র ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।
Development by: webnewsdesign.com