ব্রেকিং

x

ব্রাহ্মণবাড়িয়ায় দুই গোষ্ঠীর সংঘর্ষে একজন নিহত

সোমবার, ১২ জানুয়ারি ২০২৬ | ১১:০২ অপরাহ্ণ

ব্রাহ্মণবাড়িয়ায় দুই গোষ্ঠীর সংঘর্ষে একজন নিহত

পূর্বশত্রুতার জের ধরে দুই গোষ্ঠীর সংঘর্ষে ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলায় জিতু মিয়া নামে এক সাবেক মেম্বার নিহত হয়েছে। আজ ১২ জানুয়ারি সোমবার বিকেলে উপজেলার ধরমন্ডল গ্রামে এই সংঘর্ষের ঘটনা ঘটে। সন্ধ্যায় হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।


নিহত জিতু মিয়া ওই গ্রামের আলাই মিয়ার ছেলে ও ধরমন্ডল ইউনিয়নের সাবেক ইউপি সদস্য। সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হয়।


পুলিশ ও স্থানীয়রা জানায়, ধরমন্ডল গ্রামে আধিপত্য বিস্তার নিয়ে জিতু মিয়ার গোষ্ঠী এবং রমজান মিয়ার গোষ্ঠীর মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। বিভিন্ন সময়ই তারা তুচ্ছ ঘটনা নিয়ে সংঘর্ষে জড়াতো। তবে আজ সোমবার ধরমন্ডল গ্রামে একটি বিয়ের অনুষ্ঠানে যায় জিতু মিয়া। কিন্তু ওই অনুষ্ঠানে জিতু মিয়া কেন উপস্থিত হয় তা নিয়ে রমজান মিয়া গোষ্ঠীর লোকজন আপত্তি করে ও ক্ষিপ্ত হয়। এ নিয়ে তাদের সাথে জিতু মিয়ার বাগ্‌বিতণ্ডা হয়। এর জের ধরে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে প্রতিপক্ষের লোকজনদের ধাড়ালো অস্ত্রের কূপে জিতু মিয়া গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে পার্শ্ববর্তী জেলা হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর ইসলাম বলেন, পূর্ব বিরোধ নিয়ে সংঘর্ষে একজন নিহত হয়েছে। তার মরদেহ ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে রাখা আছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।

Development by: webnewsdesign.com

error: Content is protected !!