ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলার কালিকচ্ছ বাজারে আজ ৪ মার্চ মঙ্গলবার ভ্রাম্যমাণ আদালতের বিশেষ অভিযান পরিচালনা করা হয়। বাজারে দ্রব্যমূল্য সহনশীল রাখতে বাজার মনিটরিং এর অংশ হিসেবে এই অভিযান পরিচালনা করে উপজেলা প্রশাসন। পাইকারি ও খুচরা ব্যবসায়ীদের পণ্যের মূল্য তালিকা সংরক্ষণ ও প্রদর্শন, নির্ধারিত মূল্যে পণ্য বিক্রয় এবং ক্রয়-বিক্রয় রসিদ সংরক্ষণ করার জন্য নির্দেশনা প্রদান করা হয়। এই সময় অতিরিক্ত মূল্যে পণ্য বিক্রি করার দায়ে ২ জন ব্যবসায়ীকে ৮ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। অভিযান পরিচালনার দায়িত্বে ছিলেন সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোশারফ হোসাইন।
আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।
Development by: webnewsdesign.com