ব্রেকিং

x

ব্রাহ্মণবাড়িয়ায় তিন টিকিট কালোবাজারি গ্রেফতার

মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫ | ৯:২৮ অপরাহ্ণ

ব্রাহ্মণবাড়িয়ায় তিন টিকিট কালোবাজারি গ্রেফতার

ব্রাহ্মণবাড়িয়ায় তিন টিকিট কালোবাজারিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা। আজ ৪ নভেম্বর মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।


গ্রেফতার শুক্কুর মিয়া (৩০) জেলা শহরের কাজীপাড়া এলাকার আকবর মিয়ার ছেলে, সরকারপাড়া এলাকার সাচ্চু মিয়ার ছেলে মো. কালু মিয়া (৪০) ও ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বিয়াল্লিশ্বর গ্রামের দানু মিয়ার ছেলে আব্দুল হাকিম (৪৫)।


বিকেলে ব্রাহ্মণবাড়িয়া জেলা গোয়েন্দা শাখা (ডিবি) থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, মঙ্গলবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনে অভিযান পরিচালনা করে তিনজনকে গ্রেফতার করা হয়। পরে তাদের তল্লাশি করে বিভিন্ন রুটের বেশ কিছু ট্রেনের টিকিট ও টিকিট বিক্রির নগদ টাকা উদ্ধার করা হয়। তারা চিহিৃত টিকিট কালোবাজারি। তাদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। তাদের বিরুদ্ধে সদর মডেল থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।

Development by: webnewsdesign.com

error: Content is protected !!