ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলায় আজ ২৬ এপ্রিল শনিবার ভোরে মাটি বোঝায় ট্রাক্টর নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে মো. ইসমাইল মিয়া (৩৫) নামে এক ট্রাক্টর চালক নিহত হয়েছে। উপজেলার নাটঘর ইউনিয়নের খড়িয়ালা গ্রামে এই দুর্ঘটনা ঘটে। নিহত ইসমাইল মিয়া খড়িয়ালা গ্রামের মো. মতি মিয়ার ছেলে।
স্থানীয়রা জানায়, শনিবার ভোরে ট্রাক্টরটি মাটি বোঝাই করে খড়িয়ালা গ্রামে যাচ্ছিলেন। খড়িয়ালা উত্তর পাড়া মহিলা মাদ্রাসার সামনের রাস্তার মোরে এসে ট্রাক্টরটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। ওই সময় চালক ইসমাইল গাড়ির নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যায়।
এ বিষয়ে নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রাজ্জাক বলেন, এ বিষয়ে নিহত পরিবারের পক্ষ থেকে কেউ আমাকে অবগত করেননি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।
Development by: webnewsdesign.com