ব্রেকিং

x

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাকচাপায় অটোরিক্সার যাত্রী নিহত

সোমবার, ০৫ জানুয়ারি ২০২৬ | ৬:০৬ অপরাহ্ণ

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাকচাপায় অটোরিক্সার যাত্রী নিহত
প্রতিকী ছবি

ট্রাক চাপায় মো. দুলাল (৩৫) নামে সিএনজি অটোরিক্সার এক যাত্রী নিহত ও চারজন যাত্রী আহত হয়েছে। এ দুর্ঘটনাটি ঘটেছে আজ ৫ ডিসেম্বর সোমবার বেলা ১১টায় কুমিল্লা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার রামরাইল এলাকায়। নিহত দুলাল ময়মনসিংহ জেলার ধোবাউড়ার ইদ্রিস আলীর ছেলে। আহতরা হলেন, ধোবাউড়ার রুবেল মিয়া (৪০), কুমিল্লা দেবিদ্বারের শরীফ (২৫), ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরের রীনা (৪৫) ও তার ছেলে ইমরান (২৩)।


পুলিশ ও স্থানীয়রা জানায়, ব্রাহ্মণবাড়িয়া পৌর শহরের কাউতলীমুখী একটি সিএনজি অটোরিকশা রামরাইল এলাকা অতিক্রম করার সময় বিপরীত দিক থেকে আসা কুমিল্লাগামী একটি ট্রাক চাপা দেয়। এতে সিএনজি অটোরিকশার চালকসহ চারজন যাত্রী গুরুতর আহত হয়। পরে তাদের উদ্ধার করে জেনারেল হাসপাতাল ব্রাহ্মণবাড়িয়ায় নিয়ে গেলে চিকিৎসক দুলালকে মৃত ঘোষণা করে এবং আহতদের মধ্যে দুইজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করে।


খাটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম জানান, দুর্ঘটনায় নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য জেনারেল হাসপাতাল ব্রাহ্মণবাড়িয়ার মর্গে পাঠানো হয়েছে। ঘটনাস্থল থেকে দুর্ঘটনাকবলিত ট্রাক ও সিএনজি অটোরিকশাটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।

Development by: webnewsdesign.com

error: Content is protected !!