ব্রেকিং

x

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাকচাপায় দুইজন নিহত

শুক্রবার, ০৭ নভেম্বর ২০২৫ | ৭:২২ অপরাহ্ণ

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাকচাপায় দুইজন নিহত

ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইলে ট্রাকচাপায় দু’জন নিহত হয়েছেন। আজ ৭ নভেম্বর শুক্রবার সকালে সরাইলের বড্ডাবাজার এলাকায় সরাইল-নাসিরনগর আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে।


নিহতরা হলেন- অটোরিকশার চালক মোহাম্মদ ইউসুফ (৫০) ও যাত্রী মুসলিম মিয়া (৫২)। তাদের বাড়ি সদর উপজেলার মজলিশপুর ইউনিয়নের মৈন্দ গ্রামে।


পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে মুসলিম মিয়া পাইকারি সবজি কেনার জন্য ইউসুফের অটোরিকশা নিয়ে সরাইল বাজারে যাচ্ছিলেন। পথে বিপরীত দিক থেকে আসা নাসিরনগরগামী একটি ট্রাক অটোরিকশাটিকে চাপা দিলে ঘটনাস্থলেই অটোরিকশার চালক ও যাত্রীর মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ তাদের লাশ উদ্ধার করে।

সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদুল আলম বলেন, এ ঘটনায় ট্রাকসহ চালককে আটক করা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।

Development by: webnewsdesign.com

error: Content is protected !!