ব্রেকিং

x

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাক্টর চাপায় বিকাশ এজেন্টের সুপার ভাইজার নিহত

মঙ্গলবার, ১৩ আগস্ট ২০২৪ | ১১:২৯ পূর্বাহ্ণ

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাক্টর চাপায় বিকাশ এজেন্টের সুপার ভাইজার নিহত

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাক্টর চাপায় সাধন মিয়া (৪০) নামে বিকাশ এজেন্ট সুপার ভাইজার নিহত হয়েছে। সোমবার ১১ টার দিকে কুমিল্লা-সিলেট মহাসড়কের ঘাটুরা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সাধন সদর উপজেলার কালিসীমা গ্রামের গনি মিয়ার ছেলে।


স্থানীয়রা জানান, সকালে সাধন মিয়া জেলা শহর থেকে মোটরসাইকেলে করে বিশ্বরোড যাওয়ার পথে ঘাটুরা এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক্টর তাকে চাপা দেয়। এতে সে ঘটনাস্থলে মারা যায়। পরে স্থানীয় লোকজন ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে আসে।


ব্রাহ্মণবাড়িয়া ফয়ার সার্ভিসের লিডার রাজা মিয়া জানান, মরদেহ উদ্ধার করে হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।

Development by: webnewsdesign.com

error: Content is protected !!