ব্রেকিং

x

ব্রাহ্মণবাড়িয়ায় ছোট ভাইয়ের ঘুসিতে বড় ভাই নিহত

মঙ্গলবার, ০৬ জানুয়ারি ২০২৬ | ৬:১৩ অপরাহ্ণ

ব্রাহ্মণবাড়িয়ায় ছোট ভাইয়ের ঘুসিতে বড় ভাই নিহত

সরাইলে ছোট ভাইয়ের ঘুসির আঘাতে বড় ভাইয়ের মৃত্যুর অভিযোগ উঠেছে। ৫ জানুয়ারি সোমবার দিবাগত রাতে ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলার পাকশিমুল ইউনিয়নের পাকশিমুল পূর্ব পাড়া গ্রামে এ ঘটনা ঘটে। মৃত মিঠুন মিয়া (৩৫) পাকশিমুল পূর্বপাড়া গ্রামের মো. আঙুর মিয়ার ছেলে।


স্থানীয় সূত্রে জানা গেছে, পাকশিমুল পূর্ব পাড়া গ্রামের মিঠুন মিয়ার সঙ্গে তার ছোট ভাই ইমরান মিয়ার পূর্ব শত্রুতা ছিল। সোমবার দিবাগত রাতে বাড়িতে পূর্ব শত্রুতার জেরে দুই ভাইয়ের মধ্যে কথা কাটাকাটি হয়। এর এক পর্যায়ে ছোট ভাই ইমরান বড় ভাই মিঠুন মিয়ার বুকে ঘুসি মারলে মিঠুন মাটিতে লুটিয়ে পড়ে। পরে স্বজনেরা মিঠুন মিয়াকে উদ্ধার করে জেনারেল হাসপাতাল ব্রাহ্মণবাড়িয়ায় নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।


ঘটনার সত্যতা নিশ্চিত করে সরাইল থানার পরিদর্শক (তদন্ত) জহিরুল ইসলাম জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য আজ ৬ জানুয়ারি মঙ্গলবার দুপুরে জেনারেল হাসপাতাল ব্রাহ্মণবাড়িয়ার মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনার প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।

Development by: webnewsdesign.com

error: Content is protected !!