ব্রেকিং

x

ব্রাহ্মণবাড়িয়ায় চার দোকানিকে ১০ হাজার টাকা জরিমানা

সোমবার, ১৩ অক্টোবর ২০২৫ | ৯:০৭ অপরাহ্ণ

ব্রাহ্মণবাড়িয়ায় চার দোকানিকে ১০ হাজার টাকা জরিমানা

চাউল ও মুদির চার দোকানে অভিযান পরিচালনা করে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। আজ ১৩ অক্টোবর সোমবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের আনন্দ বাজার এলাকায় অভিযান পরিচালনা করে এ জরিমানা করেন ব্রাহ্মণবাড়িয়া ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী।


ব্রাহ্মণবাড়িয়া ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী জানান, দুপুরে জেলা শহরের আনন্দ বাজার এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে আনন্দ বাজারে চাউল ও মুদির দোকানে মূল্য তালিকা না থাকা ও ক্রয়-বিক্রয় ভাউচার সংরক্ষণ না করার অপরাধে মেসার্স হুমায়রা স্টোরকে ১ হাজার ৫০০, মেসার্স আলমগীরকে ২ হাজার, সুমন স্টোরকে ১’হজার ৫’শত ও শিকদার এন্টারপ্রাইজকে ৫’হাজার টাকা জরিমানা করা হয়।


আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।

Development by: webnewsdesign.com

error: Content is protected !!