ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলায় আজ ২২ জানুয়ারি বৃহস্পতিবার সকাল থেকে গ্যাসের মূল্য, সরবরাহ ও বিতরণ ব্যবস্থা নিয়মিত মনিটরিং করছে উপজেলা প্রশাসন। সাম্প্রতিক সময়ে বাজারে গ্যাসের সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের পক্ষ থেকে তদারকি কার্যক্রম জোরদার করা হয়েছে।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, গ্যাস সংকটের সময় সাধারণ জনগণ শৃঙ্খলার সঙ্গে গ্যাস সংগ্রহ করায় সকলকে ধন্যবাদ জানানো হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে আশা প্রকাশ করা হয় যে, আগামী কয়েকদিনের মধ্যেই বাজারে গ্যাসের সরবরাহ স্বাভাবিক হয়ে আসবে।
কসবা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ছামিউল ইসলাম জানান , ভোক্তাদের স্বার্থ রক্ষায় নিয়মিত বাজার মনিটরিং ও তদারকি কার্যক্রম অব্যাহত থাকবে। গ্যাসের মূল্য ও সরবরাহে কোনো অনিয়ম পরিলক্ষিত হলে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানানো হয়।
এ সময় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আশ্বাস দেওয়া হয় যে, যেকোনো সংকটকালে জনগণের পাশে থেকে কাজ করে যাবে উপজেলা প্রশাসন।
আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।
Development by: webnewsdesign.com