ব্রেকিং

x

ব্রাহ্মণবাড়িয়ায় গাঁজাসহ আটক ১

বুধবার, ০৯ এপ্রিল ২০২৫ | ১১:৫৯ পূর্বাহ্ণ

ব্রাহ্মণবাড়িয়ায় গাঁজাসহ আটক ১

ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার এহতেশামুল হক এর নির্দেশনা এবং কসবা থানার অফিসার ইনচার্জ আবদুল কাদের-এর সার্বিক তত্ত্বাবধানে কসবা উপজেলায় মাদক উদ্ধার অভিযান পরিচালনা করা হয়।


এসআই মোহাম্মদ শফিকুল ইসলাম এবং ফোর্স সহ গোপন সূত্রের তথ্যের ভিত্তিতে ৮ এপ্রিল মঙ্গলবার সাড়ে ৪টায় কসবা থানাধীন বিনাউটি ইউপিস্থ তিনলাকপীর সড়ক থেকে ৫০ কেজি গাঁজা সহ মোহাম্মদ লোকমান হোসেন (৪৬)-কে আটক করা হয়।


কসবা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আব্দুল কাদের বিষয়টি আজ সকালে প্রেস রিলিজ এর মাধ্যমে জানিয়েছেন। আটককৃত আসামি লোকমান হোসেন কসবা উপজেলার সোনারগাঁও গ্রামের মৃত আবুল হাশেমের ছেলে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা রুজু করা হয়েছে।

আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।

Development by: webnewsdesign.com

error: Content is protected !!