ব্রেকিং

x

ব্রাহ্মণবাড়িয়ায় কেয়ারটেকারকে নৃশংসভাবে কুপিয়ে হত্যার অভিযোগ

সোমবার, ২৩ মার্চ ২০২৬ | ১১:৫৪ অপরাহ্ণ

ব্রাহ্মণবাড়িয়ায় কেয়ারটেকারকে নৃশংসভাবে কুপিয়ে হত্যার অভিযোগ

ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলায় এক বৃদ্ধ কেয়ারটেকারকে ধারালো অস্ত্র দিয়ে হত্যার ঘটনা ঘটেছে। আজ সোমবার ভোরে সরাইল উপজেলার কালিকচ্ছ ইউনিয়নের মনিরবাগ এলাকায় নুর আহম্মদ (৬৫) নামে ওই ব্যক্তি বাড়ির দেখভালের সময় আক্রান্ত হন।


নিহত নুর আহম্মদ প্রায় তিন দশক ধরে প্রয়াত শিল্পপতি শেখ আশরাফ উদ্দিন ধন মিয়ার বাড়ির রক্ষণাবেক্ষণের দায়িত্বে ছিলেন। বাড়ির মালিক বর্তমানে বিদেশে থাকায় নুর আহ্মদ একাই বাড়ি দেখভাল করতেন।


পরিবার জানায়, নুর আহম্মদের সঙ্গে কারো ব্যক্তিগত শত্রুতা ছিল না। তবে স্থানীয়রা মনে করছেন, রাতে এলাকার নির্জন অবস্থা ও মাদকসেবী বা দুর্বৃত্তদের উপস্থিতির কারণে চুরির উদ্দেশ্যে তাকে হত্যা করা হয়েছে।

স্থানীয়রা প্রথমে তাকে উদ্ধার করে জেনারেল হাসপাতাল ব্রাহ্মণবাড়িয়ায় নেন। অবস্থার অবনতি হলে ঢাকায় রেফার করা হয়, কিন্তু পথে তিনি মারা যান।

সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনজুর কাদির ভূঁইয়া জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে এবং ঘটনার তদন্ত চলছে। পুলিশ দোষীদের দ্রুত গ্রেফতার করতে সক্রিয়ভাবে কাজ করছে।

আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।

Development by: webnewsdesign.com

error: Content is protected !!