ব্রেকিং

x

ব্রাহ্মণবাড়িয়ায় ইয়াবাসহ দম্পতি গ্রেফতার

বুধবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৬ | ৩:০৩ অপরাহ্ণ

ব্রাহ্মণবাড়িয়ায় ইয়াবাসহ দম্পতি গ্রেফতার

ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুরে ইয়াবা ট্যাবলেটসহ ‘ডিজে নজু’ নামে পরিচিত এক ব্যক্তি ও তার স্ত্রীকে গ্রেফতার করেছে বাঞ্ছারামপুর মডেল থানা পুলিশ। ২৫ ফেব্রুয়ারি বুধবার সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার ফরদাবাদ গ্রামের মমিন বাড়ি এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।


পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সূত্রের তথ্যের ভিত্তিতে থানার একটি চৌকস দল ওই এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় মো. নজরুল ইসলাম ওরফে ডিজে নজু (৪২) এবং তার স্ত্রী পারুল বেগম (৩২)কে নিজ বসতঘর থেকে আটক করা হয়। পরে তাদের হেফাজত থেকে ৮০ পিস ও ৫০ পিসসহ মোট ১৩০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।


পুলিশ আরো জানায়, উদ্ধারকৃত ইয়াবা উপস্থিত সাক্ষীদের সামনে জব্দ তালিকা প্রস্তুত করে জব্দ করা হয়েছে। এ ঘটনায় থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে বলে।

এ বিষয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়াসিন বলেন, গোপন সূত্রের তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ইয়াবাসহ দুজনকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।

Development by: webnewsdesign.com

error: Content is protected !!