ব্রেকিং

x

ব্রাহ্মণবাড়িয়ায় ইয়াবাসহ আটক ২

সোমবার, ০৮ সেপ্টেম্বর ২০২৫ | ১০:৪৯ অপরাহ্ণ

ব্রাহ্মণবাড়িয়ায় ইয়াবাসহ আটক ২

ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলায় মাদকবিরোধী অভিযানে ১,৭০০ পিস ইয়াবা ট্যাবলেট ও একটি পুরাতন সিএনজি উদ্ধার করেছে পুলিশ। অভিযানে দুইজনকে গ্রেফতার করা হয়েছে। আজ সকালে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে নিশ্চিত করেছে কসবা থানার পুলিশ।


৭ সেপ্টেম্বর রবিবার রাতে কসবা থানাধীন বিনাউটি ইউনিয়নের সৈয়াদাবাদ এলাকায় এ অভিযান পরিচালিত হয়। কসবা থানার এসআই মোঃ কামাল হোসেন ও সঙ্গীয় ফোর্স এ অভিযান পরিচালনা করেন।


গ্রেফতারকৃতরা হলেন, মো. ডালিম (৪৮) ও হানিফ (৪৬)। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজুর প্রক্রিয়া চলছে।

কসবা থানার ওসি মোহাম্মদ আব্দুল কাদের জানান আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করার পক্রিয়া চলছে।

আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।

Development by: webnewsdesign.com

error: Content is protected !!