ব্রেকিং

x

ব্রাহ্মণবাড়িয়ায় ইউপি সদস্য হত্যা মামলার প্রধান আসামি মিরপুরে গ্রেফতার

বৃহস্পতিবার, ০৪ ডিসেম্বর ২০২৫ | ৯:৩৮ অপরাহ্ণ

ব্রাহ্মণবাড়িয়ায় ইউপি সদস্য হত্যা মামলার প্রধান আসামি মিরপুরে গ্রেফতার

বাঞ্ছারামপুরে চাঞ্চল্যকর ইউপি সদস্য মুছা সরকারের হত্যাকাণ্ডের প্রধান আসামি সায়েমকে ঢাকার মিরপুর এলাকা থেকে গ্রেফতার করে বাঞ্ছারামপুর থানায় হস্তান্তর করা হয়। আজ ৪ ডিসেম্বর বৃহস্পতিবার বিষয়টি নিশ্চিত করেছে ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান জামাল খান।


মডেল থানা ও গোয়েন্দা সংস্থার দেয়া তথ্য মতে, সাবেক ইউপি সদস্য মুছা মিয়াকে ছুরি দিয়ে হত্যার কথা প্রাথমিকভাবে স্বীকার করেছে অভিযুক্ত সায়েম। এসময় তার দেওয়া তথ্যমতে হত্যায় ব্যবহৃত ছোড়াটি উদ্ধার করা হয়।


উল্লেখ্য, গত ৩০ নভেম্বর বিকালে ইউপি সদস্য মুছা মিয়ার গলাকাটা অবস্থায় বিলের পাড়ে পড়ে থাকা অবস্থায় মৃতদেহ পাওয়া যায়। পরবর্তীতে নিহতের পরিবার সায়েমকে প্রধান আসামি করে ৩ জনের নামে একটি হত্যা মামলা দায়ের করে।

এ নিয়ে গত ২ নভেম্বর মঙ্গলবার এলাকাবাসী মুছা মিয়ার হত্যার বিচার ও আসামিদের গ্রেফতারের দাবীতে মানববন্ধন করে। প্রধান আসামি গ্রেফতার হওয়ায় এলাকায় স্বস্তি ফিরে এসেছে।

আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।

Development by: webnewsdesign.com

error: Content is protected !!