ব্রেকিং

x

ব্রাহ্মণবাড়িয়ায় ইউপি প‌্যানেল চেয়ারম্যান উজ্জ্বল গ্রেফতার

সোমবার, ১৭ ফেব্রুয়ারি ২০২৫ | ২:২৮ অপরাহ্ণ

ব্রাহ্মণবাড়িয়ায় ইউপি প‌্যানেল চেয়ারম্যান উজ্জ্বল গ্রেফতার

কসবা উপজেলার কুটি ইউপি প‌্যানেল চেয়ারম্যান উজ্জ্বল মিয়াকে (৪৫) গ্রেফতার করেছে র‌্যাব। ১৬ ফেব্রুয়ারি রবিবার দিবাগত রাত ৯টার দিকে ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার কুটি চৌমুহনী বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।


আজ ১৭ ফেব্রুয়ারি সোমবার সকালে র‌্যাবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।


বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার রাত ৯ টার দিকে কসবা উপজেলার কুটি চৌমুহনী বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ব্যক্তি বিস্ফোরক উপাদানাবলি আইন এর ৩/৬ ধারার পলাতক আসামি।

আসামীর বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা নিতে ব্রাহ্মণবাড়িয়া সদর থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়া এ মামলায় অন্যান্য পলাতক আসামিদের গ্রেফতার করতে অভিযান অব্যাহত রয়েছে।

আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।

Development by: webnewsdesign.com

error: Content is protected !!