আন্তঃজেলা ডাকাত দলের সর্দারকে গ্রেফতার করেছে পুলিশ। ৪ ফেব্রুয়ারি বুধবার দিবাগত রাত সোয়া ১২ টার দিকে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার গোকর্ণঘাট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার এমদাদুল হক মিলন রিপন (৩৮) ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার চাঁনপুর গ্রামের মো. জাহের মিয়ার ছেলে।
আজ ৫ ফেব্রুয়ারি বৃহস্পতিবার দুপুরে গণমাধ্যম কর্মীদের কাছে জেলা পুলিশ মিডিয়া উইংস থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, বুধবার দিবাগত রাত সোয়া ১২ টার দিকে সদর উপজেলার গোকর্ণঘাট এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়। পরে তার দেয়া তথ্যমতে ডাকাতি হওয়া একটি মোটরসাইকেল সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর এলাকা হতে উদ্ধার করা হয়। গ্রেফতার এমদাদুল হক মিলন রিপন আন্তঃজেলা ডাকাত দলের সর্দার। তার বিরুদ্ধে ব্রাহ্মণবাড়িয়া জেলাসহ বিভিন্ন জেলায় ১২টি ডাকাতি মামলা রয়েছে।
আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।
Development by: webnewsdesign.com