নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর) আসনে বিএনপির মনোনীত প্রার্থী এম এ হান্নান ও জামায়াতে ইসলামীর প্রার্থী আমিনুল ইসলামকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
আজ ৭ ফেব্রুয়ারি শনিবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এন এম কায়সার ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ জরিমানা করেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, নির্বাচনী জনসভাকে কেন্দ্র করে আচরণবিধি লঙ্ঘন করে দুই প্রার্থী তোরণ নির্মাণ করেন। এ ছাড়া জামায়াত প্রার্থী রঙিন ব্যানার এবং বিএনপি প্রার্থী রঙিন ফেস্টুন ব্যবহার করেন, যা নির্বাচনী আচরণবিধির পরিপন্থী।
এছাড়াও জামায়াতে ইসলামীর প্রার্থী নির্ধারিত আকারের চেয়ে বড় আকারে নির্বাচনী প্রতীক প্রদর্শন করেন বলে জানান তিনি।
এসব অভিযোগে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে জামায়াতে ইসলামীর প্রার্থী আমিনুল ইসলামকে ৩০ হাজার টাকা এবং বিএনপির প্রার্থী এম এ হান্নানকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে অবৈধ রঙিন ব্যানার, ফেস্টুন ও তোরণ অপসারণ করা হয়েছে।
আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।
Development by: webnewsdesign.com