ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগরে পুলিশের বিশেষ অভিযানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের দুই নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। ১২ নভেম্বর বুধবার রাতে উপজেলা সদর ও উপজেলার চাপরতলা এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, নিষিদ্ধ ছাত্রলীগের সদর ইউনিয়ন কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ছাদেকুর রহমান (২৮) এবং কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের চাপরতলা ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি সৈয়দ রাফি উল আবদাল রাফি (৪৯)। গ্রেফতারকৃত ছাদেকুর রহমান উপজেলা সদরের পশ্চিমপাড়ার মৃত আবদুল মোতালেবের ছেলে ও সৈয়দ রাফিউল আবদাল রাফি উপজেলার চাপরতলা ইউনিয়নের খান্দুরা সাহেব বাড়ির মৃত সৈয়দ মোস্তফা কামালের ছেলে।
নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মাকসুদ আহম্মদ জানান, নাসিরনগর উপজেলার বিভিন্ন স্থানে নাশকতামূলক কর্মকাণ্ডের আশঙ্কায় ধারাবাহিকভাবে ‘ডেভিলহান্ট অভিযান’ পরিচালনা করছে পুলিশ। অভিযানের অংশ হিসেবে বুধবার রাতে পৃথক অভিযানে তাদেরকে গ্রেফতার করা হয়। আজ ১৩ নভেম্বর বৃহস্পতিবার সকালে তাদেরকে আদালতে প্রেরণ করা হয়েছে।
আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।
Development by: webnewsdesign.com