ব্রেকিং

x

ব্রাহ্মণবাড়িয়ায় অবৈধ মাটি ব্যবস্থাপনায় কারাদণ্ড ও জরিমানা

বুধবার, ২১ জানুয়ারি ২০২৬ | ১১:০৩ অপরাহ্ণ

ব্রাহ্মণবাড়িয়ায় অবৈধ মাটি ব্যবস্থাপনায় কারাদণ্ড ও জরিমানা

ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুরে অবৈধভাবে মাটি ব্যবস্থাপনার দায়ে ভ্রাম্যমাণ আদালত একজনকে কারাদণ্ড এবং অপর একজনকে ৮ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করেছে।


আজ ২১ জানুয়ারি বুধবার বিকেলে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এল. এম. কায়সার ও শাহরিয়ার হাসান খান যৌথভাবে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।


অভিযানকালে মাটি ব্যবস্থাপনা আইনের আওতায় হুমায়ূন কবিরকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। একই আইনে অপর অভিযুক্ত কাশেম মিয়াকে ৮ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

কারাদণ্ডপ্রাপ্ত হুমায়ূন কবিরকে পরবর্তীতে থানায় নিয়ে বিধি অনুযায়ী লকআপে রাখা হয়েছে। অন্যদিকে, জরিমানার অর্থ পরিশোধ করার পর কাশেম মিয়াকে মুক্তি দেওয়া হয়।

আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।

Development by: webnewsdesign.com

error: Content is protected !!