অতিরিক্ত দামে মুড়ি, লেবু ও শসা বিক্রি করায় ৭ ব্যবসায়ীকে ২১ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
আজ ২ মার্চ রবিবার সকালে ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর পৌর শহরের বড় বাজারে অভিযান পরিচালনা করে এই জরিমানা করেন নবীনগর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. আবু মুসা।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী নবীনগর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. আবু মুসা জানান, পবিত্র রমজান মাসে দ্রব্যমূল্য স্থিতিশীল ও ভেজাল পণ্যের বিরুদ্ধে পৌর শহরের বড় বাজারে বিভিন্ন মুড়ির দোকান ও কাঁচা বাজারে অভিযান পরিচালনা করা হয়। রমজানকে সামনে রেখে কিছু ব্যবসায়ী অতিরিক্ত দামে মুড়ি, লেবু ও শসা বিক্রয় করছে। পরে অতিরিক্ত মূল্যে পণ্য বিক্রি করার দায়ে ৭ ব্যবসায়ীকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর বিভিন্ন ধারায় ৭ মামলায় ২১ হাজার টাকা জরিমানা করা হয়। জনস্বার্থে ভ্রাম্যমাণ আদালতের এই অভিযান অব্যাহত থাকবে।
এ সময় নবীনগর থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।
আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।
Development by: webnewsdesign.com