কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় মাদকসহ এক মহিলা মাদক ব্যবসায়ি আটক হয়েছে। আজ মঙ্গলবার সকাল সোয়া ১০টায় সুলতানপুর ৬০ বিজিবি সদস্যরা উপজেলার গৌরাঙ্গলা নামক স্থানে মাদক বিরোধী অভিযানের সময় এই মহিলা আটক হয়।
বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি সদস্যরা ব্রাহ্মণপাড়া উপজেলার গৌরাঙ্গলা সীমান্তে মাদক বিরোধী অভিযান চালায়। অভিযানের সময় ৬ কেজি গাজা ও ২ বোতল ইস্কফ সিরাপসহ রোকসানা (৪২) নামে এক মহিলা মাদক ব্যবসায়ি আটক হয়। আটককৃত মহিলা কুমিল্লা বুড়িচং উপজেলার দৌলতপুর গ্রামের আব্দুর রহমানের স্ত্রী।
ব্রাহ্মণবাড়িয়া সুলতানপুর ৬০ বিজিবির অধিনায়ক লে: কর্নেল এ এম জাবের বিন জব্বার জানান, আটককৃত মহিলাকে ব্রাহ্মণপাড়া থানায় সোর্পদ করা হয়েছে। সীমান্তে বিজিবির মাদক বিরোধী বিশেষ অভিযান অব্যহত থাকবে বলেও তিনি জানান।
আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।
Development by: webnewsdesign.com